এফআইভিডিবির ধান নিয়ে উঠান বৈঠক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কেশবপাড়াস্থ দৌলতুন নেছার বাড়িতে জিংক ধানের উপকারিতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবি হারবেস্ট প্লাস প্রোগ্রাম অফিসার সৈয়দ রাকিব। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবির আইএফএসপি রাজনগর ব্রাঞ্চের ম্যানেজার জাকির হুসেন।
প্রধান অতিথি সৈয়দ রাকিব জিংক ধানের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি বলেন, জিংক ধানের চাল খেলে শিশুদের শারীরিক, মানসিক ও মেধার বিকাশ ঘটে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গর্ভবর্তী মহিলাদের শারীরিক দুর্বলতা থাকে না। সুস্থ দেহ গঠনে এ ধানের গুরুত্ব অনেক বেশি বলে জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed