হবিগঞ্জে ১৪ বিএনপি নেতাকর্মী কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল ইসলাম ইমরানসহ ১৪ জন বিএনপি নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তারা জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে প্রেরণ করা অন্য আসামিরা হচ্ছেন- সদর উপজেলার তেতৈয়া গ্রামের ইউপি মেম্বার সামিউল বাছিত, এনামুল হক এনাম, মামুন মিয়া, শাহীন মিয়া, শাহরিয়ার সৌরভ, আব্দুস শহীদ, আমিনুল ইসলাম আমিন, ইমদাদুল হক বাবুল, ধুলিয়াখাল গ্রামের আব্দুল বশির, আবুল হাসান, হোসেন আহমেদ, রাঙ্গেরগাঁও গ্রামের সাবেক ইউপি মেম্বার আফিল উদ্দিন এবং কফিল উদ্দিন।
এর আগে উল্লেখিত আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন এনেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌশলী সিরাজুল হক চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, ভোটের দিন সদর উপজেলার তেতৈয়া এলাকায় ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের কাজে বাঁধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে ৩১ ডিসেম্বর রাতে সদর থানার এএসআই রিপন বাদি একটি মামলা দায়ের করেন। এ মামলায় জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল ইসলাম ইমরান, ইউপি মেম্বার সামিউল বাছিতসহ ৯৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ৩শ’ জনকে আসামি করা হয়।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed