Main Menu

ইলিয়াস আলীর বড়ভাইয়ের মৃত্যুতে লুনা’র শোক

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলী ও সিলেট জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক এম আসকির আলীর বড় ভাই এম আওলাদ আলী আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না—-রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ৩ ছেলেসহ অসংখ্যক আত্বীয় স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ আজ রাত সাড়ে ৯টায় রামধানা শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, মরহুম এম আওলাদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লোনা। তিনি এক শোক বার্তায় বলেছেন, বিশ্বনাথবাসি এক প্রবীণ ব্যক্তিকে হারাল। তার শুন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অপরদিকে, মরহুম এম আওলাদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক আব্দুল হাই, বসির আহমদ, আহমদ নূর উদ্দিন, জামাল আহমদ, প্রভাষক মোনায়েম খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed