Main Menu

সুনামগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: এমপিও ভুক্ত বে-সরকারি শিক্ষক কর্মচারীদের অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত চাদা কর্তনের প্রঙ্গাপন এবং ১৯ জানুয়ারী হতে কালো আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখা।

রবিবার বিকালে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

শিক্ষক ফারুখ আহমেদের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো.রুহুল আমিন।

এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোতাসির আলম, জানিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুখ আহমেদ তালুকদার, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক ফজলুল করিম সুহেল প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো.রুহুল আমিন বলেন, ‘আমরা শিক্ষকরা আর কত ন্যায় বিচার থেকে বঞ্চিত হবো। অনেক হয়েছে আর না, অনেক ধর্য্য ধরেছি আর ধর্য্য ধরতে পারব না, আমাদের পিট দেয়ালে টেকে গেছে, এবার রাজপথে নামার পালা রাজপথে আন্দোলন করার পালা, এতে যদি আমাদের মৃত্যু আসে তাও আমরা হাসি মুখে মেনে নেবো’।

তিনি আরো বলেন, ‘আজকে আমরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ঘরে ফিরে যাচ্ছি, কিন্তু অতিলম্বে যদি আমাদের দাবি মেনে এসব কলো আইন বাতিল করা না হয় তাহলে আমরা এর চেয়ে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করতে বাধ্য হব’।

Share





Related News

Comments are Closed