Main Menu

ওসমানীনগরে নিজ দোকানে ব্যবসায়ী খুন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে নিজ ব্যবসা প্রতিষ্টানে এক ব্যবসায়ী খুন হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ তার নিজ দোকান থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

নিহত মো. ইউনুছ আলী (২৪) তাজপুর বাজারের মায়ের দোয়া সীট সেন্টারের স্বত্তাধীকারী ও গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড়া গ্রামের মৃত রিয়াছদ আলীর ছেলে।

জানা যায়, অটোরিকশা ডেকোরেশনের প্রতিষ্ঠান ‘মায়ের দোয়া সিট সেন্টার’র মালিক ইউনুছ মিয়া বুধবার মধ্যরাতে ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে তার দোকানের কর্মচারী দোকানের সাটার খুলে দেখতে পান ইউনুসের নিথর দেহ পড়ে আছে। লাশটি খাটের ওপরে কম্বল দিয়ে মোড়ানো ছিল এবং মাথার পেছন দিকে ৩টি আঘাতের চিহ্ন ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুছ আলীর মাথা, কান ও মুখে আঘাত করে থেতলে দেয়া হয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে এনিয়ে কেউ কিছু বলতে পারছেন না। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কয়েক জনকে জিঞ্জাসাবাদে জন্য আটক করেছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে পুর্ব বিরোধের জেরে হত্যাকান্ডটি ঘটতে পারে। পুলিশ হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটনে তৎপর রয়েছে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed