শাবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন’র নির্বাচনে সভাপতি পদে মো. মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক পদে আবু সাদাত মো. সায়েম তালুকদার নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্লাবে দিনব্যাপী ভোট গ্রহণের পর রাতে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সোহেল উদ্দিন আহম্মদ।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের মমিনুল-ফখর প্যানেল ও বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তাদের মোর্শেদ-সায়েমের প্যানেলের মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ১১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপি জামায়াতপন্থী প্যানেল ৮টি পদে জয়লাভ করে। শুধুমাত্র কোষাধ্যক্ষ ও দুইটি সদস্যসহ মোট ৩টি পদে জয়লাভ করে আওয়ামী পন্থী প্যানেল।
নির্বাচনে বিজয়ী অন্যদের মধ্যে হলেন, সহ-সভাপতি পদে আবু জাফর মো. তামরিনুল হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. রবিউল ইসলাম জুয়েল।
ছয়টি কার্যনির্বাহী সদস্য পদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আ ন ম জয়নাল আবেদীন, মখলিছুর রহমান, আহমদ মাহবুব ফেরদৌসি, সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির, মো. জয়নাল ইসলাম চৌধুরী এবং এএসএম খয়রুল আক্তার চৌধুরী।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed