কুলাউড়ায় ট্রাক চাপায় নারীর মৃত্যু
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে ট্রাক চাপায় খয়রুন নেছা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
৩১ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে শহরের উছলাপাড়াস্থ পলি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত খয়রুন নেছা উপজেলার হাজিপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মৃত আক্তার হোসেনের স্ত্রী।
নিহত খয়রুন নেছার প্রতিবেশী ফজলুল হক বলেন, তার মেয়ে পলি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। সকালে মেয়ের জন্য নাস্তা আনতে ক্লিনিক থেকে বের হোন। আশেপাশে একমাত্র চায়ের হোটেলটি সড়কের ওপারে অবস্থিত। রাস্তা পারাপরের সময় দূর্ঘটনাটি ঘটে। এর আগেও এই জায়গায় একই রকম দূর্ঘটনা ঘটে।
কুলাউড়া থানার এসআই নিরঞ্জন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed