সৌদিতে বাংলাদেশিকে গলা কেটে হত্যা
প্রবাস ডেস্ক: সৌদি আরবে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আনোয়ার হোসেন (৪২) নামের ওই বাংলাদেশি মানিকগঞ্জে বাসিন্দা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আনোয়ারের রুমমেট বাংলাদেশি আবুল ও জহিরুলকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ জানুয়ারি) আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমি থেকে তার মৃতদেহ উদ্ধার করে সৌদি পুলিশ।
নিহত আনোয়ার হোসেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া গ্রামের মৃত ফটিক বেপারির ছেলে। পেশায় তিনি চালক ছিলেন। তিনি দুই সন্তানের জনক।
নিহতের বড় ভাই রজ্জব আলী মেম্বার জানান, মঙ্গলবার রাতে সৌদি আরবের আল জুবাইল শহর থেকে গাড়ি নিয়ে বের হন আনোয়ার। বুধবার দুপুরে সৌদি পুলিশ আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমি থেকে আনোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ৬ ফেব্রুয়ারি দেশে আসার কথা ছিল আনোয়ারের। গত মঙ্গলবার রাতে স্ত্রীর মোবাইলে শেষ কথা হয়। এর পর থেকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed