কুলাউড়ায় স্বামীকে কুপিয়ে হত্যাকারী স্ত্রী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আব্দুল মুসলিম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় স্ত্রী রেজন বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কর্মধার ইউনিয়নের টাট্টিউলি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কুলাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা।
ওসি বলেন, ঘটনার পর থেকে রেজন বেগম আত্মগোপনে ছিলেন। পুলিশের সাঁড়াশি অভিযানের মাধ্যমে ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মুকিত মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা সম্ভব হয়েছে।
এর আগে গত গত ২৭ জানুয়ারি (রোববার) পারিবারিক কলহের জেরে রাত ১০টার দিকে স্বামী আবু মুসলিম (৪০) কে একই ইউনিয়নের টাট্টিউলি গ্রামে তাঁর নিজ বাড়িতে কুপিয়ে গুরুতর জখম করে চার সন্তানের জননী স্ত্রী রেজন বেগম প্রকাশ রিমা বেগম। পরে রাত ১১ টার দিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুসলিম উদ্দিনের মৃত্যু হয়।
ঘটনার পরদিন ২৮ জানুয়ারি (সোমবার) নিহত মুসলিমের ভাই মো. মবশ্বির আলী বাদী হয়ে রেজন বেগমকে আসামী করে থানায় মামলা (নং-৪২) দায়ের করেন। ঘটনার পর থেকে রেজন বেগম পলাতক ছিলেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed