Main Menu

দিরাইয়ে হাওর রক্ষা বাঁধ নির্মাণে বালিমাটি!

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরাম হাওরের ঝুঁকিপূর্ণ তুফানখালীর বাঁধ বালিমাটি দিয়ে ভরাট করছে প্রকল্প বাস্তবায়ন কমিটি। নদীর পানি বৃদ্ধি পেলেই এ মাটির বাঁধ পানিরচাপ সামাল দিতে পারবেনা বলে উদ্বেগ প্রকাশ করছে এলাকাবাসী। এজন্য বাঁধ থেকে বালিমাটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, ‘পরিদর্শনে গিয়ে বাঁধের উপরে বালিমাটি ফেলা হচ্ছে দেখে তাৎক্ষণিকভাবে ১নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মবির মিয়া ও ২নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আবুল বায়েছকে বাঁধ থেকে বালিমাটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। বাঁধের কাজে কোন অনিয়ম সহ্য করা হবেনা।’

পাউবো’র এসও রিপন আলী জানান, ‘বাঁধের কাজে বালি মাটি ব্যবহার করা যাবেনা। আমাদের লোক উপস্থিত থেকে বাঁধ থেকে বালিমাটি সরিয়ে ফেলা হচ্ছে।’

Share





Related News

Comments are Closed