সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদের চালানসহ আটক ১
সুনামগঞ্জ প্রতিনিধি: ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ বিজিবির টহল দল তাহিরপুর সীমান্তে চোরাই মোটরসাইকেল ও ভারতীয় মদের চালান সহ একজনকে আটক করেছে।
আটককৃত আল মামুন জেলার জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ (উত্তর) ইউনিয়নের লম্বাবাক গ্রামের সাদেক আলীর ছেলে।
মঙ্গলবার থানা পুলিশ মামুনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, তাহিরপুরের লাউড়েরগড় বিওপির টহল দল সোমবার রাতে সীমান্তের সাহিদাবাদ এলাকা থেকে মামুনকে ভারতীয় মদের চালান সহ আটক করে।
আটকের পর মামুনের হেফাজত থেকে ৩০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও একটি প্লাটিনা চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মদ ও মোটরসাইকেলের মুল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, এ ব্যাপারে থানায় বিজিবি মামলা দায়েরের পর মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed