Main Menu

বিমানবন্দরে ‘পাখি সমস্যা’র সমাধান প্রয়োজন

বৈশাখী নিউজ ডেস্ক : বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান বলেছেন, ‘দেশের বিমানবন্দরগুলোর পাখি সমস্যা উড়োজাহাজে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। দীর্ঘদিন বলার পরও সমাধান হয়নি। তাই এ সমস্যা সমাধান প্রয়োজন।

মঙ্গলবার (২৯ জানুয়ারী) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘উড়োজাহাজের নিরাপত্তা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের বিমানবন্দরগুলোর পাখি সমস্যা প্রকট। এ সমস্যা সমাধানে অন্য দেশ ড্রোন ব্যবহার করে। উড়োজাহাজগুলোতে বড় ধরনের সমস্যা আনতে পারে পাখি। শাহজালাল বিমানবন্দরের রাডার আধুনিক হওয়া জরুরি। এটা অনেক পুরনো। তাছাড়া বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি।

অনুষ্ঠানে নভোএয়ারের চিফ অব সেফটি ক্যাপ্টেন আশফাকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed