সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন কারাগারে
সুনামগঞ্জ প্রতিনিধি: ওএমএস’র চাল পাচারের মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১২০ বস্তা চাল পাচারের মামলায় গতকাল সোমবার আদালতে হাজিরা দিতে গেলে জেলা ও দায়ার জজ আদালতের বিচার ওয়াহিদুজ্জামান সিকদার তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলা কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে বরাদ্দকৃত ১২০ বস্তা ওএমএস’র চাল অবৈধভাবে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জব্দ করে। ওই সময় চাল জব্দ করা হলেও ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
এ নিয়ে মামলা দায়েরের পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সুনামগঞ্জ জেলা ও দায়ার জজ আদালতের পিপি অ্যাডভোকেট ড. খায়রুল কবির রুমেন চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed