Main Menu

বাগবাড়িতে দিনে দুপুরে বাড়ির তালা ভেঙে চুরি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বাগবাড়ী এলাকায় দিনে দুপুরে একটি বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরেরা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে গেছে। এসময় বাসার বাসিন্দারা বাইরে ছিলেন।

সোমবার দুপুরে নগরীর বাগবাড়ী রাহেলা মঞ্জিল ৩১১নং ফ্ল্যাটবাড়ির ২য় তলায় এ চুরির ঘটনা ঘটে।

বাসার মালিক হাফিজুর রহমান জানান, আজ বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে চোরেরা তিন তলা এ বাড়িটির দোতলার একটি ঘরের গ্রিলের তালা ভেঙে দরজা খুলে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। তিনি আরোও জানান এসময় আমি ও আমার পরিবারের লোকজন আমাদের ফুফু মা ইন্তেকালের সংবাদ পেয়ে সকালে আখালিয়া নতুন বাজার এলাকায় ছুটে যাই। বিকাল ৪টার দিকে বাসায় ফিরে দেখি বাসার গ্রিলের তালা ভেঙ্গে চোরদল বাসায় প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মামামাল চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed