বঙ্গোপসাগরে ডুবে গেছে দুই জাহাজ
বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরের সন্দ্বীপ ও হাতিয়ার মাঝামাঝি ভাসানচরে দুটি পণ্যবোঝাই জাহাজ ডুবে গেছে। জাহাজ দুটিতে থাকা ২০ নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একজন নাবিক এখনও নিখোঁজ।
আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে পৃথক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত জাহাজ দুটি হলো- খাজা বাবা ফরিদপুরী ও এন ইসলাম।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৭০০ টন গম নিয়ে খাজা বাবা ফরিদপুরী নামে একটি জাহাজ নারায়ণগঞ্জে যাচ্ছিল। ভাসানচর বয়ার এক নটিক্যাল মাইল আগে গিয়ে জাহাজটি ডুবে যায়। ভাটার টানে জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ওই ঘটনার কিছুক্ষণ পরে ভাসানচরের কাছাকাছি আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষে এন ইসলাম নামের একটি জাহাজের তলা ফেটে পাশের একটি চরের কাছাকাছি গিয়ে ডুবে গেছে। এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ওই জাহাজের সবাই নিরাপদে আছেন।
Related News
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More



Comments are Closed