লেফটেন্যান্ট কর্নেল হলেন চার নারী
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদি কোর্সের চার নারী অফিসারকে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তরা চারজন হলেন, সানজিদা হোসেন (আর্টিলারি), সৈয়দা নাজিয়া রায়হান (আর্টিলারি), ফারহানা আফরীন (আর্টিলারি) ও সারাহ্ আমির (ইঞ্জিনিয়ার্স)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সেনাবাহিনীর সদর দফতরে তাদেরকে লেফটেন্যান্ট কর্নেল পদের র্যাংকব্যাজ পরিয়ে দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদি কোর্সের নারী অফিসারদের লে. কর্নেল পদে পদোন্নতি প্রদানের মাধ্যমে সেই পদক্ষেপের আরও এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নের অঙ্গীকারের অংশ হিসেবে ২০০০ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি কোর্সে নিয়মিত নারী অফিসার নিয়োগ করা হচ্ছে। ৪৭তম দীর্ঘমেয়াদি কোর্স থেকে শুরু হওয়া এসব নারী অফিসার এরই মধ্যে নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা প্রদর্শনে সফল হয়েছেন। তাদের এই সক্ষমতার অংশ হিসেবে চারজন নারী অফিসারকে মেজর থেকে লে. কর্নেল পদে পদোন্নতি দেয়া হয়েছে।
Related News
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More



Comments are Closed