১৫-১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা
বৈশাখী নিউজ ডেস্ক : অবশেষে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে।
আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি টঙ্গি ময়দানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত তাবলীগ জামাতের এ ইজতেমা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে দুই পর্বে এ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলেও এবার একবারই হবে।
তাবলীগের বিবদমান উভয় পক্ষের মুরব্বিদের উপস্থিতিতে বৈঠক শেষে সাংবাদিকদের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দুই গ্রুপ এক সঙ্গে একই জায়গায় এবারের ইজতেমা করার বিষয়ে একমত হয়েছেন।
বৈঠকে ইজতেমার বিবদমান উভয়পক্ষের মুরুব্বিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনে বিবদমান দুই পক্ষকে এক করা হয়। ফেব্রুয়ারি মাসে দুপক্ষ এক হয়ে ইজতেমা আয়োজন করবে বলে একমত হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর উপস্থিতিতে তাবলিগ নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৈঠকে তাবলিগ জামাতের দুই পক্ষে নেতৃত্ব দেন মাওলানা জুবায়ের ও মাওলানা ওয়াসিফুল।
ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাবলিগের দুই পক্ষকে এক করা হয়েছে। তারা এক হয়ে এবার ইজতেমা আয়োজন করবে। ইজতেমা ঘিরে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রয়োজনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।’
বুধবারের (২৩ জানুয়ারি) বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছিলেন, ‘তাবলিগ জামাতের দুটি পক্ষ ও তাদের মধ্যে দ্বন্দ্ব-সংঘর্ষ এবং ইজতেমা নিয়ে রিট করার বিষয়টি তাদের কলঙ্কিত করেছে। তাবলিগ সম্পর্কে মানুষের ধারণাকে আঘাত করেছে। রিট করার বিষয়টি দেশে-বিদেশে সমালোচিতও হয়েছে। আমরা ইজতেমা নিয়ে সমালোচনা চাই না।’
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed