ডোমারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে সন্ত্রাসী কর্তৃক ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতির উপর হামলা করে জীবন নাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৩ জানুয়ারী) দুপুরে ডোমার উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের দ্বিতীয়তলার বারান্দায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি জুলফিকার আলী ভূট্টো কয়েকজন সাংবাদিকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে উপজেলা পরিষদের দ্বিতীয় তলার বারান্দায় অবস্থান করার সময় ডোমারের চিহিৃত সন্ত্রাসী মোসাদ্দেকুর রহমান সাজু ও এমদাদুল হক মাসুম তাদের দলবল নিয়ে সাংবাদিকদের উপর অতর্কিতে হামলা চালিয়ে প্রাননাশ ও বিভিন্ন প্রকার হুমকী প্রদর্শনসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো ওই দুই সন্ত্রাসীর নামে ডোমার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় সাংবাদিক মহল তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদ আলী বলেন ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed