ইউনিপে’র এমডিসহ ৬ জনের ১২ বছর কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে কথিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপে টু ইউ’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হোসেন ইমনসহ ৬ জনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক দিলদার হোসেন এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় একই সঙ্গে তাদের দুই হাজার ৭০২ কোটি ৪১ লাখ ১১ হাজার ৭৮৪ টাকাও অর্থদণ্ড করা হয়।
মামলার অপর আসামিরা হলেন- ইউনিপে টু ইউ’র বাংলাদেশের চেয়ারম্যান ও ইউনিল্যান্ডের পরিচালক শহীদুজ্জামান, নির্বাহী পরিচালক মাসুদুর রহমান, জিএম এম জামসেদ রহমান, উপদেষ্টা মঞ্জুর এহসান চৌধুরী এবং ইউনিল্যান্ড লি. এর পরিচালক এইচ এম আরশাদ উল্লাহ। আসামিদের মধ্যে এমডি মুনতাসির হোসেন ইমন কারাগারে আছেন। বাকিরা পলাতক।
মামলা সূত্রে জানা যায়, অবৈধভাবে প্রায় সাড়ে ১৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে ২০১১ সালের ২৫ জানুয়ারি শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত কর্মকর্তা ওই বছরের ২২ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালের ৬ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। মামলায় মোট ২৭ সাক্ষীর মধ্যে ২৩ জন সাক্ষ্য দেন।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed