বালাগঞ্জ বিএনপির ২১৫ নেতাকর্মীর জামিন লাভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২১৫ নেতাকর্মী। বিচারপতি শেখ আবদুল আউয়াল এবং বিচারপতি ভীষ্মদেব চক্রর্বতীর গঠিত বেঞ্চে শুনানি শেষে ৬ সপ্তাহের জামিন প্রদান করেন। আসামী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ মোহাম্মদ রফিকুল ইসলাম।
জানা যায়, সিলেটের বালাগঞ্জ থানার জিআর ৭৮/১৮, ৭৭/১৮ ও ৭৬/১৮ এই তিন মামলায় আসামি করা হয় সিলেট জেলা ছাত্রদল সহ-সভাপতি আবুল কামাল ও বালাগঞ্জ উপজেলা যুবদলের সমন্বয় কমিটির সদস্য আদিল আহমদ রিমনসহ বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২১৫ জনকে।
জামিনপ্রাপ্ত অন্যান্য নেতাকর্মীরা হলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি সুরুজ আলী মেম্বার, মুখবুল মিয়া মেম্বার, সাধারন সম্পাদক এম মুজিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক হাফিজ আব্দুল হাদী, তোফায়েল আহমদ সুহেল, আলাউদ্দিন রিপন, প্রচার সম্পাদক আজমল আলী মাসুক, শ্রম বিষয় সম্পাদক বাবরু মিয়া, যুব বিষয় সম্পাদক শেখ বকুল আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শেফুল, যুবদল নেতা ফয়জু হক মেম্বার, রেজাউল ইসলাম, ইজলালুর রহমান, শাহীন আহমদ, সমন্বয় কমিটির সদস্য এনামুল হক মখদস, উপজেলা ছাত্রদলের সভাপতি আজমুল হোসেন, সহ-সভাপতি সাবুল আহমদ, পুলক দাস দুরন্ত, মনসুর আহমদ, শুভ লষ্কর, জাকির আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক শাকিল আহমদ বাবু, আদুস শহিদ, বদরুল ইসলাম জাকির, সহ সাংগঠনিক শাহরিয়ার আহমদ খালেদ, ফুজায়েল খান সাজু, ছাত্রদল নেতা শেরুয়ান গফুর, বালাগঞ্জ ইউপি যুবদল সুমন আহমদ, বিলাল আহমদ, মক্তার আহমদ, দেওয়ান বাজার ইউপি যুবদল নেতা মাওলানা আবদুস সালাম, খসরু মিয়া, মান্নান, মখরম মিয়া, হারুন মিয়া, শুকুর মিয়া, রানু মিয়া, জুনু মিয়া, মুজিবুর রহমান, মাহবুবুর রহমান, রাজু আহমদ, নুরুল ইসলাম, খলকু মিয়া, নুফায়েছ আহমদ, বোয়ালযুর ইউপি যুবদল বাবলা মিয়া, মহন মিয়া, মোস্তাকিন মিয়া, মনজুর আহমদ, আবুল কাহের, নশর আলী ইজলাউর রহমান, রেদুয়ান আহমদ পূর্ব গৌরিপুর ইউপি বিএনপি নেতা মুমিনুল হক, হাছান মিয়া, রায়াহান মিয়া জয়নুল হক, বাদশাহ মিয়া, আনছার মিয়া, শামীম মিয়া, মুহিবুর রহমান, কনাই মিয়া, তজমুল শাহ, সিপার মিয়া, ইকবাল মিয়া, আইবু আলীসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
এ সময় উচ্চ আদালতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জয়গীদার, জেলা উপদেষ্টা ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমিন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed