বড়লেখায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন আহমদ (২০) নামে এক যুবক মারা গেছেন।
গতকাল মঙ্গলবার রাত ৯টায় বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনী (নিমাইরপুল) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটনা ঘটে। হাসপাতাল নেওয়ার পথে রিপনের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক্টরটির চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাক্টরটি আটক করেছেন।
নিহত রিপন উপজেলার সদর ইউনিয়নের গ্রামতলা গ্রামের জান মোহাম্মদ খানের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রিপন আহমদ বড়লেখা পৌরশহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন।
পৌরশহরের উত্তর চৌমুহনী (নিমাইরপুল) এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রিপন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎস তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে রিপন মারা যান।
বড়লেখা থানার ডিউটি অফিসার (এএসআই) তরুণ মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাত সাড়ে১১টায় বলেন, নিহতের লাশ থানায় আনা হয়েছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed