দক্ষিণ সুরমা প্রেসক্লাবে নতুন সদস্য আহবান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন সদস্য হতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
২২ জানুয়ারি মঙ্গলবার দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সদস্য হতে ইচ্ছুকদেরকে প্রেসক্লাবেরর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগামী ২৫ জানুয়ারি থেকে ১০ ফেব্রয়ারি ২০১৯ইং পর্যন্ত অফিস চলাকালীন সময়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান এর ০১৭১২-৪৫৪২০১ নাম্বারে যোগাযোগ করে নির্ধারিত ফিস দিয়ে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়ার আহবান জানানো হয়েছে।
আবেদনপত্রে উল্লেখিত প্রয়োজনীয় তথ্যাদিসহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পারিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, কর্মরত প্রিন্ট/ইলেক্ট্রনিক্স মিডিয়ার নিয়োগ ও পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
Related News
সংবাদপত্র পরিবেশক ইসমাইল হোসেনের ইন্তেকালে সিলেট জেলা প্রেসক্লাবের শোক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও অত্যন্ত সুপরিচিত মুখRead More
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য পদ পেলেন চার সাংবাদিক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য পদ পেলেন চার সাংবাদিক। রোববারRead More



Comments are Closed