ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত জেনারুল উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউপির তালডাঙ্গী গ্রামের আব্দুল তোয়াফের ছেলে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, মঙ্গলবার ভোরে জেনারুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার মিনাপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকে। এ সময় মালদ্বখন্ড ক্যাম্পের বিএসএফের সদস্যরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জেনারুল নিহত হন। এসময় বাকি গরু ব্যবসায়ীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসে।
৪২-বিজিবির কারিগাঁও কোম্পানি কমান্ডার এনামুল হক বলেন, নিহত জেনারুলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ফেরত দেয়ার কথা হয়েছে। বিজিবিকে মরদেহ ফেরতের বিষয়টি ভারতের মালদ্বখন্ড ক্যাম্পের বিএসএফ নিশ্চিত করেছে।
এর আগে গত ১৮ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহাঙ্গীর আলম রাজু (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হন।
Related News
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual1 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More



Comments are Closed