Main Menu

হাজার বছর আগে লিখা কোরআনের পাণ্ডুলিপি উদ্ধার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় হাজার বছর আগের ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন এর একটি পাণ্ডুলিপির সন্ধান মিলেছে। প্যাপিরাস নামক এক ধরনের কাগজে এই কোরআনের আয়াতগুলো লিখা হয়েছিল। উপরের মলাটে কিছু ক্ষতি হলেও ভেতরের লিখাগুলো এখনও অক্ষতই আছে।

সম্প্রতি আলজেরিয়ার খেনচেলাহ শহরের নিকটবর্তী আলজাভিয়া অঞ্চলে ‘নূর’ নামক এক অনুষ্ঠানে কোরআনের এ পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল।

Manual7 Ad Code

বিষয়টি জেনে আগে থেকেই সেই অনুষ্ঠানস্থলে হাজার হাজার মুসল্লি জড়ো হন। এর পর সুশৃঙ্খলভাবে সবাই সেই পাণ্ডুলিপিকে দর্শন করেন।

Manual6 Ad Code

সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের পর বছর কোরআনের এই পাণ্ডুলিপিটি খেনচেলাহ শহরের এক বাসিন্দার কাছে রক্ষিত ছিল। তিনি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের কাছ থেকে এই ধর্মগ্রন্থটি পেয়েছিলেন বলেও জানান কর্তৃপক্ষ। এই পরিবারের কাছেই শত শত বছর এই পাণ্ডুলিপি রক্ষিত ছিল।

Manual7 Ad Code

এদিকে কোরআনের এ পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের জন্য এখনও উন্মুক্ত রাখা হয়েছে। প্রদর্শনী শেষে ওই ব্যক্তির তত্ত্বাবধানেই থাকবে পবিত্র এই কোরআন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code