ওলামা লীগ আ’লীগের কোনো সহযোগী সংগঠন নয়
বৈশাখী নিউজ ডেস্ক : আওয়ামী ওলামা লীগ নামের সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার (২১ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘আওয়ামী ওলামা লীগ’-এর ব্যানারে একটি সংবাদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ সংবাদে ‘আওয়ামী ওলামা লীগ’-এর বরাতে বিপিএল ক্রিকেট নিষিদ্ধের দাবি করা হয়েছে। আমরা অত্যন্ত স্পষ্টতার সঙ্গে বলতে চাই- আওয়ামী ওলামা লীগ নামে এ মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন অথবা এই নামে কোনো পর্যায়ে কোনো ধরনের কমিটি নেই এবং প্রকাশিত সংবাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আওয়ামী ওলামা লীগের নামে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। আমরা সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অনৈতিক ও বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে আওয়ামী ওলামা লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগের নীতিবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed