Main Menu

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক উধাও

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে বিয়ের দাবিতে প্রেমিক সামাদের বাড়িতে অনশন করছে তার প্রেমিকা।

সোমবার উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভুগইল কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

জানা যায়, ভুগইল কান্দি গ্রামের বাবুল মিয়ার মেয়ের সাথে প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলছিলেন একই এলাকার আব্দুল হাসিমের ছেলে আব্দুস সামাদ।

গত তিন মাস আগে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে নিয়ে সামাদ ঢাকায় পালিয়ে যায়। সেখানে ঢাকার একটি বাসায় তারা স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ২১ দিন সময় অতিবাহিত করেন। পরে সেখান থেকে মেয়েটিকে রেখে প্রেমিক সামাদ পালিয়ে যায়। মেয়েটির পরিবার অনেক খোঁজাখোঁজি করে মেয়েটিকে ঢাকা থেকে উদ্ধার করেন। এদিকে বিষয়টির কোন সূরাহা না পেয়ে সোমবার ভোর থেকেই বিয়ের দাবি নিয়ে প্রেমিক সামাদের বাড়িতে অবস্থান করে অনশনের ঘোষণা দেয় মেয়েটি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের ভিড় জমে সামাদের বাড়িতে।

এ ব‍্যাপারে সামাদের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেন।

Manual1 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code