Main Menu

‘২০১৮ সালে দেশে আত্মহত্যা করেছে ১১ হাজার মানুষ’

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আত্মহত্যার প্রবণতা বাড়ছে উল্লেখ করে এক পরিসংখ্যান তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক জানিয়েছেন, ২০১৮ সালে দেশে ১১ হাজারেরও বেশি মানুষ আত্মহত্যা করেছে।

সোমবার সাতক্ষীরায় আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক এক কর্মশালায় মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সেলিম চৌধুরী আরও বলেন, ২০১৭ সালে এ সংখ্যা ছিল ১০ হাজারের কিছু বেশি।

Manual8 Ad Code

বাংলাদেশ পুলিশ ও জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনিসেফের যৌথ জরিপে এমন তথ্য পাওয়ার দাবি জানিয়ে ঢাবি শিক্ষক বলেন, ‘জাপানে এক সময় আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকলেও এখন তা কমে এসেছে। অথচ আমাদের দেশে নানা সামাজিক কারণে এই প্রবণতা বেড়েই চলেছে।’

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ‘এ অবস্থা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। কেনো এতো আত্মহত্যার ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে হবে।’

কর্মশালায় সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, তার জেলায় ২০১৮ সালে ২৭৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২০১৭ সালে এই সংখ্যা ছিল ৩০৬ জন।

কর্মশালায় অন্যদের মধ্যে কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায়, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

কর্মশালায় জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code