কানাইঘাটে চোরাকারবারীদের বিজিবি’র গুলি, কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার সোনারতল এলাকায় চোরাচালানচক্রের সাথে বিজিবি সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় গুলিতে সিরাজ উদ্দিন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিরাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত সিরাজ উপজেলার লক্ষিপ্রসাদ ইউনিয়নের সনাতনপুঞ্জি গ্রামের আব্দুল মুতলিবের ছেলে। তার পরিবারের দাবি, সে স্থানীয় সুরইঘাট এলাকা থেকে বাজার করে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে গুলিতে তার মৃত্যু হয়।
সুরইঘাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সুরত আলী জানান, সন্ধ্যার দিকে ক্যাম্পের একদল বিজিবি সদস্যরা সিমান্তের ১৩১৪ নং পিলারের পাশে সনাতনপঞ্জি গ্রাম দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে একদল চোরাকারবারী চক্র কর্তৃক বিদেশী সিগারেটের একটি বড় চালান নিয়ে আসার সময় অভিযান চালিয়ে সিগারেট আটক করে।
এসময় বিজিবি’র কাছ থেকে আটককৃত সিগারেট জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। তারা বিজিবি’র উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এবং ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে বিজিবি আত্মরক্ষার্থে গুলি ছুড়লে সিরাজ নামের ছেলেটি গুলিবিদ্ধ হয়। হামলায় বিজিবি’র এসিপি সাইদ, নায়েক ইমাম, নায়েক নুর নবী আহত হন বলে তিনি জানান। আহত ২ বিজিবি সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও নায়েক নুর নবীকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
সুবেদার সুরত আলী জানান উদ্ধার হওয়া ভারতীয় মালামাল তাদের জিম্মায় রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিহত সিরাজ উদ্দিনের ভাই ইসলাম উদ্দিন দাবি করেন, সিরাজ উদ্দিন সুরইঘাট বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলো। বাড়ির পাশে হঠাৎ চিৎকার শোনে লোকজন এসে দেখেন সিরাজ উদ্দিনের লাশ ঘিরে রেখেছে বিজিবি সদস্যরা।
ইসলাম উদ্দিনের দাবি, তার ভাই কোন চোরাচালান চক্রের সাথে জড়িত নয়। লাশের সাথে তার ভাইয়ের বাজার থেকে করা সওদাপাতিও পড়েছিলো।
এদিকে স্থানীয় সূত্রের বরাত দিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, চোরাকারবারীদের তৎপরতার খবর পেয়ে সন্ধ্যার দিকে সোনারতল সীমান্তে অভিযান চালায় বিজিবি। এসময় চোরাচালানকারীরা বিজিবি সদস্যদের ধাওয়া করে। এসময় বিজিবি গুলি ছুঁড়লে স্থানীয় কিশোর সিরাজ মারা যায়।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার করে নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে সৃষ্ট ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সিরাজ উদ্দিন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত হয়েছেন। বিষয়টি নিয়ে তিনি সিলেটের উর্ধতন কর্মকর্তা ও বিজিবি’র দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এ ঘটনার তদন্ত রিপোর্টের কাজও চলছে।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed