জামিন পেলেন দিরাই বিএনপির ৭৩ নেতাকর্মী
দিরাই সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সহিংসতার ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন বিএনপির ৭৩ নেতাকর্মী।
গতকাল রবিবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
জানা যায়, ভোটেরদিন দিরাই পৌরসভার সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিএনপি ও আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের উপর হামলা, নির্বাচনী কাজে আইনশৃঙ্খলাবাহিনীকে বাধা, মারপিটসহ বিভিন্ন অভিযোগে দিরাই থানায় ২টি মামলা হয়। ওই দুইটি মামলায় আসামীরা রবিবার হাইকোর্টে জামিন আবেদন করেন।আদালত তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
আসামীদের পক্ষে জামিনের শুনানী করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ব্যারিষ্টার মাহদীন চৌধুরী ও আইনজীবি ইমরান আহমদ।
দিরাই উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস এম সায়েম মামলায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, নারী-শিশুসহ আহত ১৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কেরRead More
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ীRead More



Comments are Closed