ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে গত শনিবার রাতে নিজ বাড়ী সংলগ্ন আম গাছের ডালের সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ।
রবিবার (২০ জানুয়ারী) দুপুরে ডোমার থানা পুলিশ লাশ উদ্ধার করে।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম চিকনমাটির (ঠাটারীপাড়া) আব্দুল সাত্তারের কন্যা ছাদেকা আক্তার (২৬) এর সাথে ৮/৯ বছর পূর্বে একই উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়ার (দর্জিপাড়া) আইজুল হকের সাথে বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়। এরা হলো আনিকা (৫), শুভ (দুই বছর ৬ মাস)। গত শনিবার রাত ৯টার দিকে মৃত্যুর খবর পায় পিতা আব্দুল সাত্তার।
এ ব্যাপারে গৃহবধূর পিতা আব্দুল সাত্তার জানান, বসত ভিটা (স্বামীর বাড়ী) সংলগ্ন আম গাছের ডালের সাথে লাইলনের নতুন রশি দিয়ে ছাদেকা আক্তারের লাশটি গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ছিল । মুখে, নাকে আলাদাভাবে কাপড় দ্বারা বাধা ছিল। আমার মেয়ে কয়েকবার বাড়ীতে গিয়ে কি যেন বলতে চাচ্ছিল মনে হচ্ছিল। কিন্তু আমাদের অভাবের সংসার হওয়ায়, বলতে পারছিল না। বার বার জিঙ্গাসা করলেও বলছিল না ।
এ ব্যাপারে স্বামী আইজুল হক জানান, আমাদের মধ্যে কোন ঝগড়াঝাটি ছিল না। বাচ্চাসহ আলাদা ভাবে ঘুমাতে যাই। পরে গিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় ছাদেকার লাশ দেখতে পাই।
এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলী বেপারী জানান, কোন অশান্তি ছাড়া এভাবে আত্মহত্যা হতে পারে না। গোপনে ও প্রকাশ্যে তদন্ত চলবে । লাশ ময়না তদন্তের জন্য নীলফামারীতে পাঠানো হল। রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed