Main Menu

যুক্তরাজ্যে ধর্ষণের দায়ে সিলেটি যুবকের কারাদন্ড

প্রবাস ডেস্ক: ধর্ষণের দায়ে যুক্তরাজ্যের আদালতে দণ্ডিত হয়েছেন বাংলাদেশি এক যুবক। তার নাম মোহাম্মদ মিয়া (৩৮)। তার গ্রামের বাড়ি সিলেটে।

শুক্রবার (১৮ জানুয়ারি) কার্লিসেল ক্রাউন কোর্ট তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় কবির হোসেন (৪১) নামে অপর এক বাংলাদেশি আগেই সাজা পেয়েছিলেন।

আদালত সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৪ ডিসেম্বর বড়দিনের আগের রাতে নর্দান ইংল্যান্ডের কার্লিসেল শহরে একজন মদ্যপ নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

গত ৫ নভেম্বর পুলিশ মোহাম্মদ মিয়াকে পলাতক অবস্থায় গ্রেফতার করে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। তিনি একসময় স্থানীয় একটি ইন্ডিয়ান টেইকওয়েতে কাজ করতেন।

আদালতের বিচারক জেমস এডকিন বলেন, মোহাম্মদ মিয়াকে সেক্স অফেন্ডার্স রেজিস্ট্রারে আজীবনের জন্য অর্ন্তভুক্ত করা হবে। একজন নারীকে ধর্ষণের ঘটনায় দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে।

আদালতে আসামি পক্ষের আইনজীবী পল টেডলি দাবি করেন, অভিযোগকারী ওই রাতে মদ্যপ অবস্থায় ও নিয়ন্ত্রণহীন অবস্থায় ছিলেন।

Share





Related News

Comments are Closed