কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। শনিবার (১৯ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের পৃথক চারটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, পথচারী ও চালকদের অসতর্কতার কারণে এসব দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে চট্টগ্রামগামী একটি বাস এক পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে এক পথচারী নিহত হন। এ সময় পুকুরের পানিতে ডুবে নিহত হন বাসের দুই যাত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।
নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার বাসযাত্রী নুরুন্নেসা ও সাগর। তবে বাসচাপায় প্রাণ হারানো পথচারীর পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলয়টগঞ্জ এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে বাসের সুপারভাইজার ফয়সাল এবং হেলপার মানোয়ার গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তারা।
অপরদিকে, মহাসড়কের কুমিল্লার কোরপাই এলাকায় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন।
পাশাপাশি কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেগুনার চাপায় নিহত হন এক পথচারী। পৃথক এসব ঘটনায় মোট ১০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংশ্লিষ্ট থানা পুলিশের কর্মকর্তা এসব দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।
Related News
চট্টগ্রামে সেপটি টাংকিতে পড়ে ৪ জনের মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কদমতলীর ধনিয়ালাপাড়া এবং জেলার রাউজানে সেপটি টাংকিতেRead More
মসজিদে ঝুলছিল ইমামের লাশ!
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায়Read More



Comments are Closed