শাবির টিলায় শিশু ধর্ষণের চেষ্টা, লম্পট আটক
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পার্শ্ববর্তী এক টিলায় শিশু ধর্ষনের চেষ্টায় এক বহিরাগত ভ্যান চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটককৃত ব্যক্তির নাম আব্দুস সালাম (৩৫)। তার বাড়ি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের পীরপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুজতবা আলী হল সংলগ্ন টিলাতে ৬-৭ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। এ সময় মেয়েটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এলাকাবাসী তা টের পেয়ে সালাম নামের ঐ ব্যক্তিকে আটক করে। আটকের পর সে ধর্ষণের চেষ্টা করেছে বলে স্বীকারোক্তি দেয়।
পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম ঘটানাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করেন।
এসময় সহকারী প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় কেউ কোন ধরণের অন্যায় কাজ করলে আমরা ছাড় দিব না। আমরা আটককৃত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ধর্ষনের চেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে আমাদের কাছে এক ব্যক্তিকে হস্তান্তর করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed