নোয়াখালীতে ফের গণধর্ষণ, যুবলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর কবিরহাট উপজেলায় তিন সন্তানের জননী এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেলার সুবর্ণচর উপজেলার গণধর্ষণের ঘটনার রেশ না কাটতেই গতকাল শুক্রবার (১৮ জানুয়ারি) গভীর রাতে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক জাকির উপজেলার জিয়ানগর বাজারের মুদি ব্যবসায়ী ও স্থানীয় যুবলীগের নেতা বলে জানিয়েছেন ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোনাফ।
আব্দুল মোনাফ বলেন, শুক্রবার গভীর রাতে ৫-৬জন সিঁধ কেটে ঘরে ঢুকে তিন সন্তানসহ ওই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় তার ঘরে থাকা স্বর্ণালঙ্কার লুট করে নেওয়া হয়। পরে ওই নারীকে ৪ জন পালাক্রমে ধর্ষণ করে। এ সময় জাকিরকে চিনতে পারেন ওই নারী।
চেয়ারম্যান বলেন, নির্যাতিতা ওই নারীর স্বামী বর্তমানে কারাগারে। এই সুযোগে এই ঘটনা ঘটানো হয়েছে।
কবিরহাট থানার ওসি মির্জা হাসান জানান, শনিবার দুপুর ১২টার দিকে তারা প্রথমে ধানসিঁড়ি উনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে ঘটনাটি জানতে পারেন। পরে ১টার দিকে ওই নারী থানায় এসে জাকিরসহ ৪-৫ জনকে আসামি করে মামলা করেন। মামলার পর শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহ্মুদ হাসান জানান, আটক জাকিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed