সিলেট সিক্সার্সের খেলা দেখতে মাঠে মুহিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে সিলেট সিক্সার্স ও ঢাকা ডাইনামাইটসের মধ্যকার ম্যাচ দেখতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মন্ত্রীত্ব ছাড়ার পর মুহিতের এটাই প্রথম সিলেট সফর।
শুক্রবার (১৮ জানুয়ারি) বেলা দেড়টায় বাংলাদেশের বিমানের একটি নিয়মিত ফ্লাইটে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন। পরে সেখান থেকে সরাসরি সিলেট সিক্সার্সের এ প্রধান পৃষ্ঠপোষক স্টেডিয়ামের উদ্দেশ্যে যাত্রা করেন।
পুরো খেলায় গ্যালারিতে বসে নিজের দলকে সমর্থন জানাতে দেখা যায় সাবেক এই প্রভাবশালী মন্ত্রীকে। বিপিএলের ফ্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মুহিতের ছেলে সাহেদ মুহিত।
সংক্ষিপ্ত সফর শেষে আবুল মাল আব্দুল মুহিত আগামী রোববার ঢাকায় ফিরে যাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আবুল মাল আব্দুল মুহিতের এবারের সিলেট সফর একটু অন্য রকম। বিমানবন্দরে ছিলনা নেতাকর্মীদের জটলা। মুহিতকে রিসিভ করতে কেবল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিমান থেকে নেমে হুইল চেয়ারে করে তাকে নিয়ে আসা হয় ভিআইপি লাউঞ্জে। পরে সাবেক এপিএস জনিকে নিয়ে একা একাই ওসমানী বিমানবন্দর ত্যাগ করেন সদ্য সাবেক অর্থমন্ত্রী মুহিত।
মুহিতের সাবেক এপিএস জনি জানান, তিনি (মুহিত) মূলত বিপিএল দেখার জন্য সিলেট সফরে এসেছেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed