Main Menu

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

শুক্রবার ভোর ৪টার দিকে রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম রাজু (২১) রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে বিজিবি ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ জানান, শুক্রবার ভোর ৪টার দিকে জাহাঙ্গীর আলম রাজুসহ কয়েকজন গরু ব্যবসায়ী ধর্মগড় সীমান্তের ৩৭৪/২ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতীয় ভুখন্ডে প্রবেশ করে। এসময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম রাজু নিহত হন। বাকিরা পালিয়ে আসতে সক্ষম হয়।

এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed