রংপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় বাসের চাপায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বড়দরগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবুল হাসান বলেন, ‘রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বাস বিশমাইল এলাকায় তিন মোটর সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যায়।’
তিনি বলেন, ‘নিহতের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। মরদেহ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। বাস আটক করতে পারলেও চালক-হেলপারকে ধরতে পারেনি পুলিশ।’
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed