দক্ষিন সুরমায় রিক্সাচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেবুল মিয়া ওরফে রাজা (৩৫) নামের এক রিক্সা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সেবুল মিয়া দক্ষিণ সুরমার চকেরবাজারের জাকির মিয়ার কলোনীর বাসিন্দা। তার মূল বাড়ি বিশ্বনাথ উপজেলার লামাকজি ইউনিয়নের আকিলপুর গ্রামে। তিনি মৃত করম আলীর পুত্র। এ ঘটনায় পুলিশ রাত সাড়ে ১২টায় দক্ষিণ সুরমার ঝালোপাড়া থেকে ঘাতক পিরোজপুর গ্রামের আইনুল্লাহর পুত্র সোহেলকে (২০) গ্রেফতার করেছে।
নিহত সেবুল মিয়া রাজা রিক্সা চালনার পাশাপাশি দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের পিরুজপুরে আব্দুল আহাদ জিয়াউলের মুদির দোকান হক স্টোরের মালিককে কাজে সহযোগিতা করতেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় পিরোজপুর গ্রামের আইনুল্লাহর পুত্র সোহেল দোকানে ঢুকে নিজ হাতে একটি পটেটো চিপস ছিড়ে ফেলে। দোকানটি রাস্তার পাশে হওয়ায় চিপসের প্যাকেটের গায়ে ধুলাবালি ছিল। পরিষ্কার করে দেয়ার জন্য সোহেল চিপসের প্যাকেট দোকান মালিক আব্দুল আহাদ জিয়াউলের উপর ছুঁড়ে মারে। এ নিয়ে বাদানুবাদের জের ধরে এক পর্যায়ে সেবুলকে পিটিয়ে হত্যা করা হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed