গোয়াইনঘাটে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ১
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত এবং উভয়পক্ষে ১০জন আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের খাষ মৌজা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কুতুব আলী (৩৫) খাষমৌজা গ্রামের নুরুদ্দিন মিয়ার পুত্র। আহতরা হলেন- নুরুদ্দিন মিয়ার পক্ষে নুরুদ্দিন (৬২), ছেলে কবির উদ্দিন (৩৩), নাতি মামুন (১০) এবং অপরপক্ষে জলিল (৭০), তার স্ত্রী সফিনা বিবি (৬৫), ছেলে বশির (৩৫) ও শরীফ (৩০)। অপর তিনজনের নাম জানা যায়নি।
স্থানীয় সুত্রে জানা গেছে, খাষমৌজা গ্রামের নুরুদ্দিন মিয়া ও আব্দুল জলিলের মধ্যে বাড়ীর ভূমি নিয়ে বিরোধের জের ধরে এ হতাহতের ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, নিহত কুতুব আলীর স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। কুতুবআলী দিন মজুরের কাজ করতেন। পরিবার ও আত্মীয় স্বজনের আর্থিক সহযোগিতায় চলতি মাসের ২৪ তারিখে তার প্রবাসে (ওমান) যাওয়ার কথা ছিল।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed