বিশ্বনাথে বিএনপি নেতা ফয়জুর রহমানের ইন্তেকাল
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের আমেরগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর রহমান (৫০) উন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে….রাজিউন)
বুধবার বেলা ২টায় আমেরগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানের মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযায় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন।
দুই সন্তানের জনক বিএনপি নেতা ফয়জুর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষনিক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রাত ৮টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে বিএনপি নেতা ফয়জুর রহমানের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, জেলা বিএনপির সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, নিখোঁজ ইলিয়াস আলীর ছোট ভাই ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম আছকির আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সদস্য ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি এ টি এম নুর উদ্দিন, সাধারণ সম্পাদক আলতাব মিয়া ও সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed