Main Menu

বিশ্বনাথে ভারতীয় মদসহ আটক ১

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৩৪ বোতল ভারতীয় মদসহ জালাল মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যো ৭টায় উপজেলার টিএন্ডটি রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মিজানুর রহমান, স্বাধীন তালুকদার, এএসআই অরুণ দাসের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।

আটক জালাল মিয়া কিশোরগঞ্জ জেলার ছারুয়াকান্দি বখাচুলিবাজারের মৃত সাদেক আলীর পুত্র।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, আটক জালাল মিয়া বিশ্বনাথ উপজেলা সদরের টিএন্ডটি রোডের আছকিরের কলোনীতে বসবাস করে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed