বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে খলিল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোরে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত খলিল মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে বিজিবি। খলিল ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের সমসের আলীর ছেলে।
জানা গেছে, ৪৯১ নম্বর মূল পিলারের ভেতরে প্রবেশ করে ফেনসিডিল নিয়ে আসার সময় খলিলকে গুলি করে বিএসএফের ভুজারী পাড়া ক্যাম্পের সদস্যরা। গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed