দক্ষিণ সুরমা প্রেসক্লাবকে ফটো সাংবাদিক দুলালের বই প্রদান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবকে দেড়শতাধিক বই প্রদান করেছেন সিনিয়র ফটো সাংবাদিক মোঃ দুলাল হোসেন।
১৩ জানুয়ারী রোববার সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৩য় তলায় আরএস মিডিয়ায় প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর হাতে দুলাল হোসেন এ বইগুলো হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ এমএ খালিক, নির্বাহী সদস্য শরীফ আহমদ, ফটো সাংবাদিক দুলাল হোসেনের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র বেলাল হোসেন রিপন প্রমুখ।
এদিকে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের পাঠাগারের জন্য মোঃ দুলাল হোসেন বই প্রদান করায় প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ধন্যবাদ জানান।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed