ওসমানীনগরে গলা কেটে নারীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলায় বটি দা দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন সুন্দর বিবি (৪০) নামের এক নারী।
সোমবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গচিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুন্দর বিবি গদিয়াচর গ্রামের মৃত তাজিম উল্যার মেয়ে। ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে ওসমানীনগর থানা পুলিশ সুন্দর বিবির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২০/২২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন সুন্দর বিবি উপজেলার গোয়ালাবাজার ইউপির গদিয়াচর গ্রামের মৃত আহমদ আলীর স্ত্রী। সুন্দর বিবি বড় বোন জমিরুন বিবির (৪৫) বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করছেন। সোমবার সকালে জমিরুন বিবি বোন সুন্দর বিবিকে ভাত খাওয়ানোর জন্য খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে বসতঘরের বাথরুমে গোঙানোর শব্দ শুনে জমিরুন বিবি এগিয়ে গিয়ে দেখতে পান নিজ হাতে বটি দা দিয়ে গলা কেটে কাতরাচ্ছেন সুন্দর বিবি। জমিরুনের চিৎকার শুনে বাড়ি অন্যান্য লোকজন সুন্দর বিবিকে উদ্ধার করে স্থানীয় গোয়ালাবাজারে চিকিৎসকের নিকট নিয়ে যাবার সময় সুন্দর বিবি মারা যান।
লাশ উদ্ধারকারী ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন সুন্দর বিবি গলা কেটে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহত সুন্দর বিবির বোন জমিরুন বিবি বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
Related News
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More



Comments are Closed