ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির অভিষেক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১১ জানুয়ারি শুক্রবার সিলেটের নয়ননাভিরাম বিনোদন পার্ক এডভেঞ্চার ওয়ার্ল্ডে দিনব্যাপী বিশাল আযোজনে খেলাধুলার মাধ্যমে বনভোজন ও নব গঠিত কমিটির অভিষেক অনুষ্টিত হয়েছে।
বনভোজন ও অভিষেক অনুষ্ঠানে সদ্য অনুষ্ঠিত ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল হাফিজের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার ফাইয়াজ হোসেন ফরহাদ এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটির ম্যানেজিং পার্টনার লায়েক আহমদ চৌধুরী। আরো বক্তব্য রাখেন ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি লৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দেলোযার হোসেন খান, ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সভাপতি জাকির আলী ও সাধারণ সম্পাদক জাবেদ আহমদ। ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ীর পক্ষ থেকে বক্তব্য রাখেন ট্রাভেলস্ ওয়ার্ল্ডর পরিচালক কামাল আহমদ ও ইউকে বাংলার পরিচালক মাহবুব লস্কর।

বনভোজন ও অভিষেক অনুষ্ঠানে ব্যবসায়ীদের পরিবারের সদস্যদের নিয়ে দিনব্যাপী খেলাধুলার ৩টি ইভেন্ট পরিচালনা করেন ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল গফ্ফার সোহেল ও ট্রাভেলস্ ওয়ার্ল্ডর পরিচালক কামাল আহমদ।
খেলাধুলায় যারা বিজয়ী হন তাদের মধ্যে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
অভিষেক ও বনভোজন অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Related News
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More



Comments are Closed