শাহ আরপিন টিলায় শ্রমিক নিহতের ঘটনায় মামলা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলায় অবৈধ ভাবে পাথর উত্তোলনকালে গর্ত ধসে প্রাণহানীর ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিহত পাথর শ্রমিক কাদির হোসেনের (৩৫) স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় গর্তের মালিক উপজেলার নারায়নপুর গ্রামের ছয়ফুল হক ও তার ভাই বদরুল হককে আসামী করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহ আরপিনে গর্ত ধসে উপজেলার লামনীগাঁও গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে কাদির হোসেন (৩৫) মারা যান। এঘটনায় তার স্ত্রী বাদি হয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করেন।
পুলিশ আসামীদের গ্রেফতারে ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
এর আগে গত সোমবার শাহ আরপিনে গর্ত ধসে দুই শ্রমিক নিহত হন। এ ঘটনায়ও গর্ত মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed