Main Menu

১০ লাখের বেশি স্থায়ী অভিবাসী নেবে কানাডা

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় স্থায়ীভাবে বসবাস করার বা কাজ করার স্বপ্ন দেখেছেন যারা তাদের জন্য সুখবর। কারণ কানাডার সরকার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে যে তারা পরবর্তী তিন বছরে ১০ লাখেরও বেশি অভিবাসী গ্রহণ করবে।

অভিবাসন সংসদে ২০১৮ সালের বাৎসরিক রিপোর্টে দেশটির অভিবাসন মন্ত্রী আহমেদ হোসেন এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ২০১৯ থেকে ২০২১ সালে নতুন স্থায়ী বাসিন্দা হিসেবে ১০ লাখ ৮০ হাজার জনকে গ্রহণ করবে কানাডা। যেটা ২০২১ সালের পরের দিকে হবে ৩ লাখ ৭০ হাজার জন।

Manual8 Ad Code

নিজেও একজন সোমালি শরণার্থী হিসেবে কানাডায় এসেছিলেন হোসেন। রিপোর্ট উপস্থাপন করে তিনি বলেন, অভিবাসী ও তাদের বংশধরেরা অগণিত অবদান রেখে চলেছে এই দেশে, এবং আমাদের ভবিষ্যৎ সফলতা নির্ভর করবে তাদের ক্রমাগত স্বাগত জানানো ও ভালোভাবে অন্তর্ভুক্তির মধ্যে।

Manual6 Ad Code

রিপোর্ট অনুযায়ী, কানাডায় বসবাসকারী পাঁচজনের একজন দেশটির বাইরে জন্মগ্রহণ করেছে। আর ১৯৯০ সাল থেকে ৬০ লাখেরও বেশি মানুষ কানাডায় অভিবাসী হয়েছে।

Manual7 Ad Code

কানাডার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য অভিবাসনই মূল চাবিকাঠি। বেশিরভাগই তরুণ অভিবাসী নেওয়ার ফলে তারা বয়স্ক লোকেদের চ্যালেঞ্জটাও মোকাবেলা করতে পারছে।

রিপোর্টে আরো বলা হয়েছে, কর্মী আর অবসর নেওয়া ব্যক্তিদের অনুপাত ২০১২ সালে ৪.২:১ থাকলেও ২০৩৬ সালে সেটা ২:১ হবে।

Manual5 Ad Code

২০২১ সালে যাদের নেওয়া হবে তাদের অর্ধেকেরও কম মানুষকে অর্থনৈতিক প্রোগ্রামের অধীনে নেওয়া হবে যেন তারা শ্রম বাজারের দক্ষতার গ্যাপ পূরণ করতে পারেন।

রিপোর্টে বলা হয়, অভিবাসন মাত্রার বৃদ্ধি বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বর্ধন আমাদের শ্রমের চাপ স্থায়ী করতে সক্ষম, অর্থনৈতিক উন্নয়নকে সমর্থন এবং আবিষ্কার অব্যাহত রাখতে সহায়তা করবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code