৭ দিনের মধ্যে সরবে মহাসড়কের অবৈধ স্থাপনা
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে সারাদেশের সড়ক ও মহাসড়ক দখলমুক্ত করা হবে।
আজ শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় চার লেন প্রশস্তকরণের কাজ ও ফ্লাইওভার নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের অগ্রাধিকার হচ্ছে সড়কে ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। সেজন্য সড়ক ও জনপথ অধিদফতরকে নির্দেশ দিয়েছি, সাত দিনের নোটিশে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করতে হবে। এখনই এই কাজটি আমাদের করতে হবে। পরে নানা রাজনৈতিক চাপ আসে, চাপের মুখে কাজ করা যায় না।’
ঐক্যফ্রন্টের সংলাপের দাবিকে হাস্যকর মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এই নির্বাচনকে যদি তারা মনে করে সঠিক নয়, এটা তারা বলতেই পারে। আমরা বলব, জনগণ নির্বাচনে ভোট দিয়েছে, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিজয়ী করেছে।’
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed