সিলেটে বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার মেজরটিলায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা অপর এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরওয়ার আহমদ (২০) মেজরটিলার দিপিকা আবাসিক এলাকার বাসিন্দা এবং সিলেট সরকারি কলেজের ছাত্র। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। তার সাথে থাকা অনিক নামের গুরুতর আহত যুবক নগরীর টিলাগড়ের বাসিন্দা। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে- হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০৭৪৭) কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে যাত্রী নিয়ে শাহপরান (রহ.) এর মাজারে আসে। মাজার থেকে ফেরার পথে বাসটি মেজরটিলায় একটি পালসার মোটরসাইকেলে (সিলেট-ল-১১-২৯৮৫) থাকা দুই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন সরোয়ার। সাথে থাকা অনিক নামের অপর যুবক গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় উত্তেজনা জনতা সিলেট-তামাবিল সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। তারা ঘাতক হানিফ পরিবহনের বাসটিও আটকে রাখে। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ যানজট লেগে যায়। রাত ১০টার দিকে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন একজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হানিফ পরিবহনের ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে তিনি জানান।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed