শাহ আরপিন টিলায় ফের শ্রমিক নিহত, নিখোঁজ ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে গর্ত ধসে এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যে সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। এখনো তিন শ্রমিক নিখোঁজ আছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত কাদির হোসেন (৩৫) উপজেলার লামনীগাঁও গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। তবে নিখোঁজ শ্রমিকদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় গর্তে পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিকরা চাপা পড়েন। তাৎক্ষণিক একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পাথর উত্তোলন করতে গিয়ে গর্তে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মাটি সরিয়ে দেখা হচ্ছে আর কেউ নিচে পড়েছে কি না। উদ্ধারকাজ শেষে ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এর আগে গত সোমবার শাহ আরপিনে গর্ত ধসে দুই শ্রমিক নিহত হন। এ ঘটনায় গর্ত মালিকের বিরুদ্ধে মামলাও হয়েছে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed